জামিন পেলেন কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী সেহেলা

১৪ মে ২০২৪, ১১:৪২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
জামিন পেলেন কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী সেহেলা

জামিন পেলেন কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী সেহেলা © সংগৃহীত

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এ জামিন মঞ্জুর করেন।

এর আগে ২৩ এপ্রিল দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ গোয়েন্দা বিভাগের পরিদর্শক আমিরুল ইসলাম।

তদন্ত শেষ না হওয়ায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

কারিগরি বোর্ডের সনদ বাণিজ্য মামলার প্রধান আসামি এটিএম শামসুজ্জামান এবং সহযোগী আসামি সানজিদা আক্তার ওরফে কলি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দির ভিত্তিতে সেহেলাকে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে।

এরপর তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। ডিবির সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে সেহেলার বিরুদ্ধে শামসুজ্জামানের সঙ্গে টাকা-পয়সা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

ট্যাগ: কারিগরি
জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬