এমপিওভুক্ত হলেন কারিগরির ৯৪ শিক্ষক-কর্মচারী

১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরো ৯৪ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিও অক্টোবর মাস থেকে কার্যকর হবে। সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে তাদের এমপিও কার্যকর করে আদেশ জারি করা হয়েছে। 

জানা গেছে, এমপিও অনুমোদন কমিটির ৩০ তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।  নতুন এমপিওভুক্ত হওয়াদের মধ্যে এইচএসসি বিএম প্রতিষ্ঠানের ৬৭ জন, এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠানের ২৫ জন  ও কৃষি ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের ২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। 

২০২০ সালের এমপিও নীতিমালা অনুযায়ী এ শিক্ষক-কর্মচারীদের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

আপনার ওপর কি কোরবানি ওয়াজিব, কীভাবে বুঝবেন? কার নামে হবে কো…
  • ২৭ মে ২০২৬
রাশিয়ার বাইরে এই প্রথম, রূপপুরে যুক্ত হলো উন্নত ‘স্মার্ট অ্…
  • ২৭ মে ২০২৬
দাঁত দেখে যেভাবে বুঝবেন কুরবানির পশুর বয়স
  • ২৭ মে ২০২৬
২২ হাজার টাকার গরু থেকে ৩৫ লাখ টাকার খামার
  • ২৭ মে ২০২৬
বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের
  • ২৭ মে ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের জায়গা পরিদর্শন করলেন মির্জা ফখরুল
  • ২৭ মে ২০২৬