‘ইট’স এনড’ স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস নিলেন পলিটেকনিক ছাত্র

১৫ নভেম্বর ২০২৩, ০৪:২০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
পলিটেকনিক ছাত্র আফনান লিয়ন

পলিটেকনিক ছাত্র আফনান লিয়ন © সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ কক্ষ থেকে পলিটেকনিক ছাত্র আফনান লিয়নের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

নিহত আফনান (১৯) গড়গড়ি গ্রামের মালয়েশিয়া প্রবাসী আতিয়ার খাঁ’র ছেলে। হারদি মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন তিনি।

জানা যায়, এক আত্মীয় মারা গেলে গতকাল মঙ্গলবার বিকেলে লিয়নের মা মদিনা খাতুন মেহেরপুর সদরে যান। রাতে তিনি সেখানে ছিলেন। এদিকে রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আফনান। আজ সকালে ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করতে থাকেন পরিবারের সদস্যরা। কিন্তু কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢোকেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে নিজ ফেসবুক আইডিতে ছবিসহ ‘ইট’স এনড’ পোস্ট করেন। 

আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক দেবাশিষ জানান, সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আফনান। 

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9