ভোকেশনাল নবম শ্রেণির দুই পরীক্ষা স্থগিত

৩০ অক্টোবর ২০২৩, ০৮:২৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

এসএসসি-দাখিল ভোকেশনাল নবম শ্রেণির দুই বিষয়ের সমাপনী পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কারিগরি শিক্ষা বোর্ড। নবম শ্রেণির ১ নভেম্বরের বাংলা-১ বিষয়ের পরীক্ষা ও ৫ নভেম্বরের ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। 

সোমবার কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘অত্র বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষা-২০২৩ এর বাংলা-১ বিষয়ের ১ নভেম্বর, ২০২৩ তারিখের পরীক্ষা অনিবার্য কারণবশত এবং ইংরেজী-১ বিষয়ের ৫ নভেম্বর তারিখের পরীক্ষা জাতীয় সংসদ উপ নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) ও লক্ষ্মীপুর-৩ (সদর) এর জন্য সমগ্র বাংলাদেশে স্থগিত করা হলো। পরবর্তীতে স্থগিত পরীক্ষার সময়সূচি জানানো হবে।’’

ট্যাগ: কারিগরি
যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৪২, আবেদন ২৩ জুন পর্যন্ত
  • ২৭ মে ২০২৬
মেসিসহ ৭ তারকাকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা
  • ২৭ মে ২০২৬
সম্পূর্ণ বিনা খরচে পিএইচডির সুযোগ নিউজিল্যান্ডে, করুন আবেদন
  • ২৭ মে ২০২৬
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা, যেমন হলো স্কোয়াড
  • ২৭ মে ২০২৬
ঈদের দিন ঢাকায় দুই দফায় বৃষ্টির আভাস—কোন জেলায় আবহাওয়া কেম…
  • ২৭ মে ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল …
  • ২৭ মে ২০২৬