চরফ্যাশনে জমিয়ত নেতৃবৃন্দের সাথে ইউএনও নওরীন হকের মতবিনিময়

১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM

© টিডিসি ফটো

মাদরাসা শিক্ষক কর্মচারীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলার চরফ্যাশন উপজেলাস্থ মাদ্রাসা প্রধান ও উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নির্বাহী সদস্যদের সাথে মতবিনিময় করেছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক।

বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় চরফ্যাশন অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ হুমায়ুন সরমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ কামরুজ্জামান।

মতবিনিময় সভায় উপজেলার কয়েক শত মাদ্রাসা শিক্ষকের অংশ গ্রহণে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নওরীন হক বলেন, জামিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখা এত সুসংগঠিত দেখে আমি অভিভূত। এ সময় তিনি কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে ছাত্রী-ছাত্রী ও অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টিতে শিক্ষকদের সহযোগীতা কামনা করেন।

জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যাসহ সব প্রাণহানির বিচার আইন অনু…
  • ২৮ মার্চ ২০২৬
চাঁদপুর সরকারি টেকনিক্যালের সুবর্ণ জয়ন্তী উদযাপন, প্রাক্তন…
  • ২৮ মার্চ ২০২৬
মানসিক ভারসাম্যহীন রিকশাচালককে পিটিয়ে হত্যা, ছাত্রদল নেতা ‘…
  • ২৮ মার্চ ২০২৬
পণ্যবোঝাই ট্রলার আটকে কৃষকের কাছে চাঁদাবাজি, উপ-খাদ্য পরিদর…
  • ২৮ মার্চ ২০২৬
কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরাদের কাতারে গাজীপুর কৃষ…
  • ২৮ মার্চ ২০২৬
জ্বালানি পরিস্থিতি: একদিনে ৬২ জেলায় ২৯৩ অভিযান, মামলা ৭৮টি
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence