কারিগরি শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি করছে সরকার: শিক্ষামন্ত্রী 

১৫ ফেব্রুয়ারি ২০১৫, ০৫:২৫ PM

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০২০ সালের মধ্যে দেশের ২০ ভাগ ছেলেমেয়েকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য দেশে কারিগরি শিক্ষার সুযোগ সুবিধাও বৃদ্ধি করা হচ্ছে।

রবিবার বিকেলে সিলেট নগরের একটি হোটেলে আয়োজিত সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট-এর উদ্যোগে ‘কারিগরি শিক্ষার মান উন্নয়নে শিল্পকারখানার ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগারি ও বৃত্তিমূলক শিক্ষার মর্যাদা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে রয়েছে। মাস্টার্স পাশ করে দেশের অসংখ্য ছেলেমেয়ে বেকার পড়ে আছে। কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে কোন ছেলেমেয়েকে বেকার থাকতে হবে না। কর্মদক্ষতাই তাকে কাজে লাগাবে।

কারিগরি শিক্ষায় বিনিয়োগের আহবান জানিয়ে তিনি বলেন, সরকার সবধরণের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তবে কাউকে ব্যবসার মনমানসিকতা নিয়ে বিনিয়োগ না করার জন্যও তিনি মন্তব্য করেন।

সিলেটিদের বিদেশে যাওয়ার প্রবণতা বেশি উল্লেখ করে নাহিদ বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত ও দক্ষ হয়ে বিদেশে গেলে বেশি অর্থও উপার্জন করা যাবে।

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সুশান্ত কুমার বসুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভুইয়া, সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান, স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক চৌধুরী মুফাদ আহমদ প্রমুখ।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল 
  • ২২ জুন ২০২৬