কারিগরি শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি করছে সরকার: শিক্ষামন্ত্রী 

১৫ ফেব্রুয়ারি ২০১৫, ০৫:২৫ PM

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০২০ সালের মধ্যে দেশের ২০ ভাগ ছেলেমেয়েকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য দেশে কারিগরি শিক্ষার সুযোগ সুবিধাও বৃদ্ধি করা হচ্ছে।

রবিবার বিকেলে সিলেট নগরের একটি হোটেলে আয়োজিত সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট-এর উদ্যোগে ‘কারিগরি শিক্ষার মান উন্নয়নে শিল্পকারখানার ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগারি ও বৃত্তিমূলক শিক্ষার মর্যাদা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে রয়েছে। মাস্টার্স পাশ করে দেশের অসংখ্য ছেলেমেয়ে বেকার পড়ে আছে। কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে কোন ছেলেমেয়েকে বেকার থাকতে হবে না। কর্মদক্ষতাই তাকে কাজে লাগাবে।

কারিগরি শিক্ষায় বিনিয়োগের আহবান জানিয়ে তিনি বলেন, সরকার সবধরণের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তবে কাউকে ব্যবসার মনমানসিকতা নিয়ে বিনিয়োগ না করার জন্যও তিনি মন্তব্য করেন।

সিলেটিদের বিদেশে যাওয়ার প্রবণতা বেশি উল্লেখ করে নাহিদ বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত ও দক্ষ হয়ে বিদেশে গেলে বেশি অর্থও উপার্জন করা যাবে।

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সুশান্ত কুমার বসুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভুইয়া, সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান, স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক চৌধুরী মুফাদ আহমদ প্রমুখ।

রোনালদোর বিদায়ে মেসির নীরবতা, আলোচনা তুঙ্গে
  • ০৭ নভেম্বর ২০২৬
৩৫২ বারের প্রচেষ্টায় মিলল চাকরি, তবুও নাখোশ যুবক 
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাস…
  • ০৭ নভেম্বর ২০২৬
বিএমইউর রেসিডেন্সি প্রোগ্রামে সুযোগ পেলেন ১১২৪ চিকিৎসক, চার…
  • ০৭ নভেম্বর ২০২৬
হলো না রোমাঞ্চকর সমাপ্তি, বৃষ্টিবিঘ্নিত জয় ভারতের
  • ০৭ নভেম্বর ২০২৬
৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950