ট্রেনের দরজা থেকে ছিটকে প্রাণ গেল কলেজছাত্রের

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM

© প্রতীকী ছবি

দিনাজপুর-পার্বতীপুর রেলরুটের চিরিরবন্দর স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী ছাত্রের নাম মারুফ হোসেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চিরিরবন্দর রেলস্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্র মারুফ চিরিরবন্দর উপজেলার বড় বাউল গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। 

তিন দিন আগে মারুফ তার কলেজের বন্ধুর সঙ্গে একটি সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন। ওই প্রতিযোগিতায় মারুফ হোসেন দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন বলে জানা যায়। 

আরো পড়ুন: ইবিতে ‘র‍্যাগিং’ বন্ধ করতে চায় ছাত্রলীগ

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে মারুফ হোসেনসহ তার কয়েকজন বন্ধু দিনাজপুরে আসছিলেন। চিরিরবন্দর রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কোনো স্টপেজ নেই। তবে দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া কাঞ্চন এক্সপ্রসের সাথে চিরিরবন্দরে পঞ্চগড় এক্সপ্রেসের ক্রসিং ছিল। তাই চিরিরবন্দর রেলস্টেশন অতিক্রমের সময় পঞ্চগড় এক্সপ্রেসের গতি কম ছিল।

এ সময় মারুফ ট্রেনের ভেতর থেকে মাথা বের করে উঁকি দিলে সিগন্যাল বারের সঙ্গে ধাক্কা লাগে। চলন্ত ট্রেন থেকে পড়ে যান মারুফ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জিআরপি থানার উপপরিদর্শক জেসমিন আক্তার জানান, দুর্ঘটনার পর নিহত মারুফ হোসেনের বন্ধুদের সঙ্গে কথা হয়। তারা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চিরিরবন্দরে ট্রেনের গতি কমে গেলে মারুফ দরজার হাতল ধরে বাইরে উঁকি দিয়েছিলেন। এসময় সিগন্যাল বারে মাথায় আঘাত লাগলে তিনি ট্রেন থেকে পড়ে মারা যান। 

ট্যাগ: ছাত্র
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬