কারিগরি শিক্ষকদের জানুয়ারির এমপিওর চেক ছাড়

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার চেক অনুদান বন্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। 

এক বিজ্ঞপ্তিতে কারিগরি অধিদপ্তর জানিয়েছে, শিক্ষকদের এমপিও শিটের কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা ওয়েবসাইট থেকে এমপিও শিট ডাউনলোড করে শিক্ষকদের বেতন পরিশোধ করতে পারবেন।

কারিগরির এমপিও আদেশের স্মারক নম্বর: ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২৩-২৩,২৪,২৫,২৬ তারিখ : ৬-২-২০২৩।

যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতীমকে, রোমহর্ষক বর্ণনা উঠে এল আস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তুহিনের সঙ্গে অসম বন্ধুত্ব অপ্রতীমের, হত্যার নেপথ্যে আইফোন …
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ভারত সীমান্তে নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার আরও একজন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতসহ ১১ দলের লংমার্চের পোস্ট দেওয়ায় গাজীপুর পুলিশ কর্ম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬