কারিগরি বোর্ডের একটি পরীক্ষা যে কারণে স্থগিত

০৬ নভেম্বর ২০২২, ০৫:৪৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
এইচএসসি

এইচএসসি © ফাইল ফটাে

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের পরীক্ষা এক ঘণ্টা চলার পর স্থগিত করা হলো। আজ রবিবার (৬ নভেম্বর) দুপুর ২টায় যথারীতি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হওয়ার কথাও ছিল বিকাল চারটায় । এর মধ্যে এক ঘণ্টা পর বিকেল তিনটার দিকে স্থগিত করা হয় পরীক্ষা। 

পরীক্ষা স্থগিত করার বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানিয়েছেন, এ বছর একাদশ শ্রেণিতে নতুন সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পুরাতন সিলেবাসে প্রশ্ন ছাপা হয়ে গেছে ভুল করে। তিনি আরও জানান, আবার  নতুন করে প্রশ্নপত্র তৈরি করা হবে এবং আগামী দুই- এক দিনের মধ্যেই স্থগিতকৃত পরিক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

তবে কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিতের কারণ আনুষ্ঠানিকভাবে না জানালেও এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

এর আগে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক জরুরি নোটিশে বলা হযেছিল, ২০২২ সনের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বিকালের সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, আজ শুরু হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সব বোর্ড মিলিয়ে প্রায় ১২ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ জন অংশ নিচ্ছে।

এর মধ্যে ছাত্র ৮৮ হাজার ৯১৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ১৩ জন। মোট এক হাজার ৮৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন পরীক্ষার্থীরা।

রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় যুবককে ‍পিটিয়ে পুলিশে দিল জন…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীম হত্যায় মূল চার আসামির পরিচয় তুলে ধরল পুলিশ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘শুক্রবারও অপ্রতিম আমাদের সঙ্গে নামাজ পড়েছিল, কে জানত সেটাই…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ সুপার বললেন— ‘Picture speaks thousand words’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিশু কলি হত্যার দ্রুত বিচার দাবিতে পাবনায় মানববন্ধন-বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতীমকে, রোমহর্ষক বর্ণনা উঠে এল আস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬