চুরি হওয়া মোবাইল লক করবেন যেভাবে

৩১ অক্টোবর ২০২৫, ০৫:০৭ AM
মোবাইল ফোনের প্রতীকী ছবি

মোবাইল ফোনের প্রতীকী ছবি © সংগৃহীত

চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল হ্যান্ডসেট এখন থেকে সহজেই লক বা আনলক করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সরকারের এ সংস্থাটি জানিয়েছে, গ্রাহকরা তাদের চুরি হওয়া বা হারানো হ্যান্ডসেট যেকোনো সময় NEIR (neir.btrc.gov.bd)-এর সিটিজেন পোর্টাল, মোবাইল অ্যাপস অথবা মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্রের মাধ্যমে লক বা আনলক করতে পারবেন।

বিটিআরসি জানায়, এই সেবা দেশের সব গ্রাহকের জন্য উন্মুক্ত থাকবে। ইন্টারনেট সংযোগ আছে এমন ব্যবহারকারীরা NEIR ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।

আরও পড়ুন: আবারও উল্টোপথে সোনার দাম

তবে যেসব মোবাইল গ্রাহকের ইন্টারনেট সংযোগ নেই, তারাও এই সেবা থেকে বঞ্চিত থাকবেন না। তারা USSD চ্যানেল (১২১# ডায়াল করে) অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে NEIR-এর সব ধরনের সেবা নিতে পারবেন।

বিটিআরসি বলছে, এই উদ্যোগের ফলে চুরি হওয়া বা হারানো মোবাইল ফোনের অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। একইসঙ্গে দেশের মোবাইল ফোন ব্যবস্থাপনায় নিরাপত্তা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেন্টিস্ট পরিচয়ে রোগীর চোয়াল ভেঙে দেওয়া কর্মচারীকে অব্যাহত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9