আবারও উল্টোপথে সোনার দাম

৩০ অক্টোবর ২০২৫, ১০:০৪ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৫ PM
সোনা

সোনা © সংগৃ হীত

আবারও উল্টোপথে সোনার দাম। গতকাল বাড়ার পর ফের কমেছে এর দাম। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। শুক্রবার (৩১ অক্টোবর) থেকেই কার্যকর হবে নতুন এ দাম।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৯৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ২৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

উল্লেখ্য, স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।

ট্যাগ: সোনা
ঢাবির হলগুলোতে বিশেষ এআই বিষয়ক প্রশিক্ষণ দেবে জাতীয় ছাত্রশক…
  • ২১ আগস্ট ২০২৬
কৃষিজমিকে অকৃষি দেখিয়ে প্রত্যয়ন, ময়মনসিংহে কমছে আবাদি জমি
  • ২১ আগস্ট ২০২৬
অবসর ভেঙ্গে ফের মাঠে ফিরছেন রোনালদিনহো 
  • ২১ আগস্ট ২০২৬
চিকিৎসকদের নিরাপত্তার বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে স্ব…
  • ২১ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি…
  • ২১ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৪ পদে নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬