কম খরচে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করবেন যেভাবে

০৮ মে ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৪ PM
ইউটিউব প্রিমিয়াম

ইউটিউব প্রিমিয়াম © সংগৃহীত

বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার সুবিধা দিতে ইউটিউব প্রিমিয়াম সেবা জনপ্রিয় হয়ে উঠলেও, এর মাসিক খরচ অনেকের জন্যই চাপ হয়ে দাঁড়িয়েছে। সেই চিন্তা থেকেই এবার নতুন এক সাবস্ক্রিপশন প্যাকেজ চালু করেছে ইউটিউব, যার মাধ্যমে একসঙ্গে দুইজন ব্যবহারকারী যৌথভাবে ইউটিউব প্রিমিয়ামের সুবিধা নিতে পারবেন।

‘ডুয়ো প্যাক’ নামের এই নতুন পরিকল্পনায়, একজন ব্যবহারকারী সাবস্ক্রিপশনের সময় আরেকজনকে যুক্ত করে একই সুবিধা ভাগাভাগি করতে পারবেন। তবে কিছু শর্ত প্রযোজ্য—যেমন, উভয় ব্যবহারকারীর বয়স হতে হবে অন্তত ১৩ বছর, থাকতে হবে বৈধ গুগল অ্যাকাউন্ট, এবং অবশ্যই তারা একই ঠিকানায় বসবাস করতে হবে। পাশাপাশি দুজনকেই গুগলের ‘ফ্যামিলি গ্রুপ’-এ যুক্ত থাকতে হবে।

ইউটিউব জানিয়েছে, প্রিমিয়াম গ্রাহকরা বিজ্ঞাপনহীন ভিডিও দেখার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালিয়ে রাখা, অফলাইনে ভিডিও সংরক্ষণ, এবং ইউটিউব মিউজিকের পূর্ণ লাইব্রেরি ব্যবহারের সুযোগ পান।

নতুন এই ডুয়ো প্যাকেজের তথ্য ইতিমধ্যে ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন পেজে যুক্ত করা হয়েছে। ব্যক্তিগত, পারিবারিক এবং শিক্ষার্থীদের জন্য আলাদা প্যাকেজের পাশাপাশি এখন থেকে ‘ডুয়ো প্যাক’-ও দেখা যাচ্ছে। আগ্রহীরা চাইলে প্রথম এক মাস এই পরিষেবা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

প্রাথমিকভাবে এই প্যাকেজ চালু হচ্ছে নির্দিষ্ট কিছু দেশে। ইউটিউব জানিয়েছে, বিজ্ঞাপনই কনটেন্ট নির্মাতাদের প্রধান আয়ের উৎস হলেও, ব্যবহারকারীদের বিজ্ঞাপন বিরক্তির কথা বিবেচনায় নিয়েই প্রিমিয়াম সুবিধার পরিধি বাড়ানো হয়েছে।

ট্যাগ: ইউটিউব
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence