যেভাবে সাড়াজাগানো জিবলি স্টাইলের এআই ছবি বানাবেন

২৮ মার্চ ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
সাড়াজাগানো জিবলি স্টাইলের এআই ছবি

সাড়াজাগানো জিবলি স্টাইলের এআই ছবি © ফাইল ফটো

বর্তমানে এআই কত দূর পৌঁছে গেছে তা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। কর্মী জায়গা তো বটেই সঙ্গীর বিকল্প হয়েছে এআই। এ আই দিয়ে করা যায় না এমন কাজ কমই আছে। আপনার কল্পনায় যা আছে তা এআইকে জানালে সেই মতো ছবি বানিয়ে দেবে নিমিষেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এআইয়ের নতুন ধরনের এক ইমেজ। যার নাম জিবলি। ইনফ্লুয়েন্সার থেকে তারকা সবাই মেতেছে এই ছবি তৈরিতে। নিজেদের নানা ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। জুলাই আন্দোলনসহ নানা সময়ের বিশেষ বিশেষ ঘটনার জিবলি স্টাইলের ছবি দেখা যাচ্ছে।

স্টুডিও জিবলি ইনকর্পোরেশন হলো জাপানের টোকিওতে অবস্থিত একটি অ্যানিমেনশন স্টুডিও। অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কোম্পানিটির তৈরি করা অ্যানিমেগুলোর বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা আছে। সংস্থাটি ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ও ‘দ্য বয় অ্যান্ড দ্য হিরো’র মতো অ্যানিমে তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। এ ছাড়া কোম্পানিটির অ্যানিমে চরিত্রগুলো মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।

ওপেনএআইয়ের ইমেজ জেনারেশন টেকনোলজির লেটেস্ট ভার্সন ব্যবহার করে এ ছবি তৈরি করা হচ্ছে। এটি একটি অ্যানিমেটেড স্থিরচিত্র। চ্যাটবট এআই চ্যাটজিপিটি এমন একটি ফিচার লঞ্চ করেছে, যা বিভিন্ন রকমের ছবিকে জিবলি ইমেজ তৈরি করে দিয়েছে। এই নতুন ফিচার স্টুডিও জিবলি স্টাইল ছবির ছাড়াছড়ি। ইউজাররা তাদের পছন্দের ছবিগুলো নতুন ফিচার ব্যবহার করে জিবলির জনপ্রিয় অ্যানিমেটেড ছবির মতো তৈরি করছে।

সম্প্রতি ওপেনএআইয়ের পক্ষ থেকে জিপিটি-ফোরও লঞ্চ করা হয়েছে। এটিকে ‘এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে অত্যাধুনিক ইমেজ জেনারেটর’ হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি। আকর্ষণীয় বিষয় হলো, এটির মাধ্যমে স্টুডিও জিবলির অ্যানিমে স্টাইলের ছবি তৈরি করা যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই হুবহু স্টুডিও জিবলির স্টাইলে ছবি তৈরি করে দিচ্ছে। এমনকি যে কোনো ছবিকে এ স্টাইলে বদলও করা যাচ্ছে।

ওপেনএআইয়ের নতুন জিপিটি-৪ও ইমেজ জেনারেশন টুলের সাহায্যে, ব্যবহারকারীরা এখন এই ছবি তৈরি করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই ছবি তৈরি করবেন-

* প্রথমে জিপিটি-ফোরও টুল অ্যাক্সেস করতে হবে।
* বর্তমানে কেবল ওপেনএআই চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সনে এই সুবিধা দেওয়া হয়েছে।
* যে ছবিটি জিবলি স্টাইলে তৈরি করবেন, সেটিকে টুলে আপলোড করতে হবে।
* এবার টুলে লিখুন, ছবিটিকে জিবলি অ্যানিমেশন স্টাইল।
* এরপর সেকেন্ডে এআইয়ের সাহায্যে দুর্দান্ত জিবলি ইমেজ তৈরি হয়ে যাবে।
* এবার সহজেই সেভ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।

এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬