হোয়াটসঅ্যাপে হ্যাকারদের নতুন ফাঁদ, পা দিলেই সর্বনাশ

২৮ মার্চ ২০২৫, ০৯:০৯ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

হোয়াটসঅ্যাপে হ্যাকারদের ফাঁদ পাতার বিষয়টা নতুন নয়। সম্প্রতি শোনা গিয়েছিল এক্সক্লুসিভ অফার, ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের মতো লোভনীয় সব প্রস্তাব দিয়ে বোকা বানানো হচ্ছে ইউজারদের। এবার সামনে এল নয়া ছক। ওটিপি কোডের মাধ্যমে পাতা হচ্ছে নতুন ফাঁদ। অসতর্ক হলেই সর্বনাশ।

অথচ এর শুরুটা একেবারেই নিরীহদর্শন। কোনও ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুবান্ধবদের পক্ষ থেকে পাঠানো হয় একটি ওটিপি কোড। সঙ্গে বার্তা, ‘ভুল করে একটা কোড পাঠিয়ে ফেলেছি তোমার নম্বরে। দয়া করে এটা ফরোয়ার্ড করো।’ আর এই ফাঁদে পা দিলেই ব্যাস! সঙ্গে সঙ্গে ওই ইউজারের হোয়াটসঅ্যাপের পুরো দখলটাই চলে যাবে হ্যাকারদের হাতে। কাজেই সতর্ক থাকুন। অন্যথায় বড়সড় বিপদে পড়তে পারে।

হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে বুঝবেন যেভাবে
কোনও রহস্যময় ওটিপি ও এসএমএস পেলে। কোনো হুঁশিয়ারি ছাড়াই হোয়াটসঅ্যাপ থেকে লগআউট হয়ে গেলে। বন্ধুর আইডি থেকে এমন বার্তা পেলেন যা রহস্যময়। কোনোভাবেই হোয়াটসঅ্যাপে ঢুকতে না পারলে।

কি করবেন কি করবেন না
কখনও নিজের ওটিপি শেয়ার করবেন না। মনে রাখবেন ওটিপি কেবল আপনারই জন্য। কোনো সংস্থা বা অন্য কেউই তা চাইতে পারে না। এনাবেল করে রাখুন টু-স্টেপ ভ্যারিফিকেশন। কোনও বন্ধুর থেকে রহস্যময় বার্তা পেলে বিশ্বাস করবেন না।তাকে সরাসরি ফোন করে জেনে নিবেন। 

লিঙ্কড ডিভাইসগুলিকে নিয়মিত চেক করুন। কোনো রকম সন্দেহজনক অ্যাক্টিভিটি দেখলে রিপোর্ট করুন। প্রয়োজনে বদলে ফেলুন প্রাইভেসি সেটিংস। কোনো অচেনা নম্বর যাতে আপনাকে হুটহাট কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করতে না পারে, তা নিশ্চিত করুন।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬