ইউট্যাবের সভাপতি অধ্যাপক ওবায়দুল, মহাসচিব অধ্যাপক মোর্শেদ

০৫ নভেম্বর ২০২১, ০৭:৫৬ PM
অধ্যাপক ওবায়দুল ও অধ্যাপক মোর্শেদ

অধ্যাপক ওবায়দুল ও অধ্যাপক মোর্শেদ © ফাইল ছবি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে ইউট্যাবের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার। সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে সভাপতি ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে মহাসচিব নির্বাচিত করা হয়।

আগামী ৪৫ দিনের মধ্যে ইউট্যাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নতুন সভাপতি ও মহাসচিব। সেইসঙ্গে তাদের নতুন দায়িত্ব দেওয়ার জন্য ইউট্যাবের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬