স্বাশিপের সাধারণ সম্পাদক হলেন অধ্যক্ষ শাহজাহান সাজু

২০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৮ PM
স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। © টিডিসি ফটো

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। স্বাশিপের বিশেষ সাধারণ সভায় উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য তিনি পুনরায় নির্বাচিত হয়েছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে স্বাশিপ জাতীয় কার্যকরী সংসদের দ্বিতীয় জাতীয় বিশেষ সাধারণ সভা সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

জানা যায়, সভায় উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী’কে সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু’কে সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত করেন।

স্বাশিপের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় এর সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. নুরুল ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে প্রফেসর সাজিদুল ইসলাম ও প্রফেসর ড. মুনিরুজ্জামান দ্বায়িত্ব পালন করেন। অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য।

সেতু-রাস্তা নেই, খাল সাঁতরে স্কুলে যেতে হয় চরকারফার্মার শিশ…
  • ২৬ আগস্ট ২০২৬
৩০ বছরেও সেতু হয়নি, ভাসমান সেতুতেই ঝুঁকিপূর্ণ পারাপার
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসা থেকে বেরিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ
  • ২৬ আগস্ট ২০২৬
‘এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি’
  • ২৬ আগস্ট ২০২৬
শিক্ষা-গবেষণা ও কারিগরি দক্ষতায় চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে…
  • ২৬ আগস্ট ২০২৬
রিকশা পাশ কাটাতে গিয়ে বাসের নিচে মোটরসাইকেল—স্ত্রী নিহত, আহ…
  • ২৬ আগস্ট ২০২৬