মুজিব জন্মশতবর্ষেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি

১৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:২০ PM

© টিডিসি ফটো

আগামী ৬ মার্চ স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) দশম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৪ ফেব্রুয়ারি) স্বাশিপ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন মুকুলের সভাপতিত্বে রাজধানীর সেগুনবাগিচা হাইস্কুল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মুজিব জন্মশতবর্ষই শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করার দাবি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

সভায় বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পান্না, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ মোকসেদুর রহমান, অধ্যক্ষ তেলোয়াত হোসেন, খন্দকার মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, সমাজসেবা সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক মুজিবুর রহমান, স্বাশিপ ঢাকা মহানগর উত্তর সভাপতি উপাধ্যক্ষ আ ন ম শাহীন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণের সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুল্লাহ ছাড়াও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদগণ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু ৬ মার্চের স্বাশিপের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহবান জানান। তিনি বলেন, সফল ষড়যন্ত্র প্রতিহত করে শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ঐতিহাসিক মুজিব জন্মশতবর্ষই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে।

তিনি আরও বলেন, একটি টেকসই শিক্ষাব্যবস্থা ও জাতীয় স্বার্থেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোন বিকল্প নেই।

উল্লেখ্য, আগামী ৬ মার্চ প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছে খুবির ১২ শিক্ষার্থী, তালিকায়…
  • ০৭ অক্টোবর ২০২৬
অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনির্দিষ্টকালের ছুটিতে বিদ্যালয়ের প…
  • ০৭ অক্টোবর ২০২৬
রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬