ছাত্রদলের কাউন্সিল অনুকরণীয় দৃষ্টান্ত: ইউট্যাব

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৬ PM

© সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলকে অনুকরণীয় দৃষ্টান্ত বলে অভিহিত করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনের ৬২৫ জন শিক্ষক বলেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র একেবারে নেই। রাজনৈতিক দলগুলোয় গণতন্ত্রের চর্চা খুবই নাজুক। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোরে স্বাভাবিক সাংগঠনিক কর্মকান্ড পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি করছে। বিশেষ করে বিএনপির মতো বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলকে এই সরকার সহ্য করতে পারছেনা। ঠিক এই মুহুর্তে দেশে যখন কথা বলা ও লেখার স্বাধীনতা নেই; তখন কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের নেতা নির্বাচন আশাব্যঞ্জক খবর।

প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে ছাত্রদলের কাউন্সিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান ইউট্যাব নেতৃবৃন্দ। একইসাথে কাউন্সিল সংশ্লিষ্ট নেতাদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

দলের ভেতরে গণতন্ত্র চর্চা ও প্রতিষ্ঠা করতে আগামীতে কাউন্সিলের মাধ্যমে বিএনপি ও সব অঙ্গ সংগঠনের কমিটি গঠনের ধারা অব্যাহত রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান এবং ছাত্রদলের নতুন নির্বাচিত নেতৃদ্বয়কে অভিনন্দন জানায় ইউট্যাব।

ইউট্যাবের বিবৃতিদাতাদের অন্যতম হলেন- সহ-সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. ফরিদ আহমেদ, অধ্যাপক ড. আবদুর রশিদ, অধ্যাপক আমিনুল ইসলাম মজুমদার, অধ্যাপক সৈয়দ আবুল কালাম আযাদ, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক এম ফরিদ আহমেদ, ড. গোলাম রব্বানি, ড. মাহফুজুল হক, ইসরাফিল প্রামাণিক রতন, ড. সিদ্দিক আহমদ চৌধুরী (চবি), ড. এম এ বারি মিয়া, অধ্যাপক খায়রুল (শাবিপ্রবি), ড. শামসুল আলম সেলিম (জাবি), ড. সাব্বির মোস্তফা খান (বুয়েট), অধ্যাপক তোজাম্মেল (ইবি) প্রমুখ।

সেতু-রাস্তা নেই, খাল সাঁতরে স্কুলে যেতে হয় চরকারফার্মার শিশ…
  • ২৬ আগস্ট ২০২৬
৩০ বছরেও সেতু হয়নি, ভাসমান সেতুতেই ঝুঁকিপূর্ণ পারাপার
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসা থেকে বেরিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ
  • ২৬ আগস্ট ২০২৬
‘এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি’
  • ২৬ আগস্ট ২০২৬
শিক্ষা-গবেষণা ও কারিগরি দক্ষতায় চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে…
  • ২৬ আগস্ট ২০২৬
রিকশা পাশ কাটাতে গিয়ে বাসের নিচে মোটরসাইকেল—স্ত্রী নিহত, আহ…
  • ২৬ আগস্ট ২০২৬