এলাকা বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ অপ্রত্যাশিত: অধ্যক্ষ আজিজী

২৯ আগস্ট ২০২৬, ০৪:২৪ PM
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী © ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, ‘বগুড়ার গাবতলী উপজেলার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি করা হয়েছে। শুধু এলাকা ও প্রতিষ্ঠানের নাম বিবেচনায় নিয়ে এ ধরনের সরকারিকরণ সত্যিই অপ্রত্যাশিত।’

শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আজিজী বলেন, ‘দুঃখজনকভাবে, বিগত সরকারও যোগ্যতা ও প্রয়োজনের পরিবর্তে এলাকা ও নামকে প্রাধান্য দিয়ে জাতীয়করণ করেছিল। এভাবে বিচ্ছিন্ন ও বৈষম্যমূলক জাতীয়করণ শিক্ষা খাতে বৈষম্যকে আরও উসকে দিচ্ছে।’

এ শিক্ষক নেতা আরও বলেন, ‘আমরা কোনো প্রতিষ্ঠানের বিরোধিতা করি না; আমরা চাই ন্যায্যতা, সমতা ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা।
তাই বিচ্ছিন্নভাবে নয়—এক ঘোষণায় দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। এক দাবি, এক ঘোষণা—এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ চাই।’

যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬