পে স্কেল

সর্বনিম্ন বেতন ৩০ হাজার করার প্রস্তাব এমপিওভুক্ত শিক্ষকদের, কোন গ্রেডে কত?

৩০ অক্টোবর ২০২৫, ১১:১১ AM
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেলে বেতন প্রস্তাব

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেলে বেতন প্রস্তাব © টিডিসি সম্পাদিত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নতুন বেতন কাঠামোর প্রস্তাব নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় বসতে যাচ্ছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা আড়াইটায় সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে জোটের ১২ জন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জোটের প্রস্তাব অনুযায়ী, বর্তমান গ্রেড কাঠামোতে পরিবর্তন এনে কয়েকটি গ্রেড পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। নতুন প্রস্তাবে ১ম থেকে ৭ম গ্রেড অপরিবর্তিত রাখা হলেও বাকি গ্রেডগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ৯ম জাতীয় পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ১ম গ্রেডে শিক্ষকদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। সঙ্গে বার্ষিক ২.৫ শতাংশ ইনক্রিমেন্ট, ৩ হাজার টাকা চিকিৎসা ভাতা, মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং ১ হাজার ৫০০ টাকা শিক্ষা ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে সর্বনিম্ন প্রস্তাবিত ১৪তম গ্রেডে মূল বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বার্ষিক ১০ শতাংশ ইনক্রিমেন্ট, ৩ হাজার টাকা চিকিৎসা ভাতা, মূল বেতনের ৭০ শতাংশ বাড়ি ভাড়া এবং ১ হাজার ৫০০ টাকা শিক্ষা ভাতা প্রদানের প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবনায় উল্লেখ করা হয়, অন্যান্য গ্রেডেও বিভিন্ন হারে বেতন ও সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এছাড়াও বাকি গ্রেড গুলোতেও বিভিন্ন শতাংশে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। 

এছাড়াও প্রস্তাবিত অন্যান্য সুবিধাসমূহ-

১। এমপিওভুক্ত শিক্ষকদের প্রাথমিক বেতন প্রস্তাবিত ৩য় গ্রেডে দিতে হবে।

২। বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবীদের ন্যায় মূল বেতনের ৮০–১০০% অনুপাতে দিতে হবে।

৩। উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।

৪। চিকিৎসা ভাতা মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।

৫। শিক্ষা আইন বাতিল করতে হবে।

৬। কমিটি প্রণয়ন বাতিল করতে হবে।

৭। অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের ৩ মাসের মধ্যে দিতে হবে।

৮। শিক্ষক–কর্মচারীদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে হবে।

৯। মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা দিতে হবে।

১০। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

কোন গ্রেডে কতটাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে তা দেখুন এখানে

নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ে অতিষ্ঠ? সোলার সিস্টেম কতটা কার্যকর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬