সাত কলেজের প্রস্তাবিত কাঠামো নিয়ে উদ্বেগ সাবেক ইডেন শিক্ষার্থীদের

১৯ অক্টোবর ২০২৫, ০৮:২৮ AM
সাত কলেজের লোগো

সাত কলেজের লোগো © টিডিসি সম্পাদিত

সাত কলেজের প্রস্তাবিত কাঠামো নিয়ে সাবেক ইডেন শিক্ষার্থীদের উদ্বেগসরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীরা। তাদের দাবি, এটি বাস্তবায়ন হলে নারীদের উচ্চশিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং সংবিধানে থাকা সমান সুযোগের নিশ্চয়তা লঙ্ঘিত হবে।

শনিবার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীরা। এ সময় তারা ইডেন কলেজসহ সাত কলেজের ঐতিহ্য ও স্বতন্ত্র মর্যাদা রক্ষার জন্য সাতটি সুপারিশও তুলে ধরেন।

সাবেক শিক্ষার্থীরা বলেন, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা কলেজ দীর্ঘকাল ধরে নারী শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষত ধর্মপ্রাণ এবং নিম্ন আয়ের পরিবারের নারী শিক্ষার্থীদের জন্য এগুলো নিরাপদ, সাশ্রয়ী এবং মর্যাদাপূর্ণ শিক্ষাকেন্দ্র। তবে প্রস্তাবিত খসড়া অধ্যাদেশে ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজে সহশিক্ষা কার্যক্রম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে, যা নারী শিক্ষার নিরাপত্তা ও স্বাধীনতার পরিপন্থি।

তাদের আশঙ্কা, প্রস্তাবনা বাস্তবায়িত হলে রাজধানীতে নারীদের উচ্চশিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং সংবিধান প্রদত্ত সমান অধিকার লঙ্ঘিত হবে। এছাড়া নতুন বিশ্ববিদ্যালয় গঠিত হলে বিসিএস সাধারণ শিক্ষার ১৪০০-এর বেশি পদ বিলুপ্ত হবে। যা শিক্ষা ক্যাডারের পদপ্রার্থীদের জন্য বিশাল সুযোগ নষ্ট করবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ইডেন মহিলা কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান। তিনি বলেন, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ দীর্ঘকাল ধরে নারী শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষত ধর্মপ্রাণ ও নিম্ন আয়ের পরিবারের নারী শিক্ষার্থীদের জন্য এগুলো নিরাপদ, সাশ্রয়ী এবং মর্যাদাপূর্ণ শিক্ষাকেন্দ্র।

তিনি আরও বলেন, সহশিক্ষার প্রস্তাব কার্যকর হলে ঢাকায় নারীদের উচ্চশিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হবে, তাদের প্রবেশাধিকার সীমিত হবে এবং সংবিধানে থাকা সমান সুযোগের নিশ্চয়তা লঙ্ঘিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক নিশরাত বেগম, সাবেক শিক্ষার্থী খন্দকার ফারহানা ইয়াসমীন, অধ্যাপক সৈয়দা সুলতানা সালমা, রোকন সিদ্দীকী, ইসরাত জাহান পান্না, ফাহিমা আক্তার মুকুল এবং রাজিয়া সুলতানা।

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬