পে কমিশনের সঙ্গে বসছেন এমপিওভুক্ত শিক্ষকরা, থাকছেন যেসব শিক্ষক

২৯ অক্টোবর ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ০৫:২২ PM
পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় বসছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট

পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় বসছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট © টিডিসি সম্পাদিত

নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় বসছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা আড়াইটায় সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে জোটের ১২ জন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, জাতীয় বেতন কমিশন ২০২৫-এর চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যদের সাথে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতৃবৃন্দ আগামীকাল আড়াইটায় সচিবালয়ে মিটিংয়ে মিলিত হবেন।

জাতীয় বৈতন কমিশনের সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভা ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষ কাল, পে স্কেল ঘোষণা কবে?

বাংলাদেশ সচিবালয়ের পুরোনো ভবনের সম্মেলন কক্ষে এদিন ইউজিসি অফিসার্স এসোসিয়েশন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারি সংযুক্ত পরিষদ, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ, আন্ত:মন্ত্রণালয় কর্মচারী এসোসিয়েশন, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ভিন্ন ভিন্ন সময়ে সভায় বসবে।

এসব অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষে সভায় উপস্থিত থাকবেন অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মন্ডল এবং মো. মাহবুব আলম।

পুনরায় জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
১৭তম গ্রেডের চেয়ে ১৫তম গ্রেডের বেতন কম, আরও একাধিক গ্রেডের …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্র…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ, আবেদন করা যাবে এসএসসি পাসেও
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬