কমিশনে রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ৬ প্রস্তাবনা

২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৭ PM
ছয় দফা প্রস্তাবনা জমা দিয়েছে বিআরইএল

ছয় দফা প্রস্তাবনা জমা দিয়েছে বিআরইএল © সংগৃহীত

নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে পে কমিশনে ছয় দফা প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল)। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের নেতারা এ প্রস্তাব দেন।

লিখিত প্রস্তাবনায় বলা হয়েছে, বেতন গ্রেড ২০টি থেকে কমিয়ে ১০টি করা এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন ১:৪ অনুপাতে বেতন কাঠামো দিয়ে বৈষম্য দূর করতে হবে।

এছাড়া চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা, শিক্ষা ভাতা সাত হাজার,যাতায়াত ভাতা চার হাজার, রেশন ভাতা ছয় হাজার, টিফিন ভাতা তিন হাজার, ধোলাই ভাতা এক হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের সমপরিমাণ দেয়ার প্রস্তাব করা হয়েছে।

বিআরইএল বলেছে, পেনশন ৯০ শতাংশের স্থলে শতভাগ, গ্র্যাজুয়োটি প্রতি এক টাকার ২৩০ টাকা এর স্থলে ৫০০ টাকা দিতে হবে এবং পূর্বের ন্যায় ১০০ শতাংশ (সম্পূর্ণ) পেনশন একসাথে নেওয়ার বিধান চালু করতে হবে। পাশাপাশি মাসিক নীট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগী ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য পেনশনভোগীর নীট পেনশনের পরিমাণ ৮০% এবং অন্যান্যদের ক্ষেত্রে নীট পেনশনের পরিমান ৭০% বৃদ্ধি করতে হবে।

পূর্বের ন্যায় ৪ বছর পূর্তিতে সিলেকশন গ্রেড এবং ৮,১২ ৩১৫ বছর পূর্তিতে ৩টি টাইম স্কেল এবং পে স্কেল থেকে প্রায় ১০ বছর বঞ্চিত থাকায় ০১/০৭/২০১৫ইং থেকে ৯ম পে স্কেল কার্যকরেরও দাবি জানিয়েছে সংগঠনের নেতারা।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬