শিক্ষক-কর্মচারীদের হাজিরা হোয়াটসঅ্যাপে আপলোডের নির্দেশ, অফিস ঘেরাওয়ের হুমকি আজিজীর

১৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ AM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ AM
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ও তার শেয়ার করা নোটিশ

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ও তার শেয়ার করা নোটিশ © টিডিসি সম্পাদিত

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরাতে বাধ্য করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। এমন একটি নোটিশ শেয়ার করে অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দেলোয়ার হোসেন আজিজী আজ রবিবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বলেছেন, ‘প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আপনারা হাজিরা দেবেন শহীদ মিনারে। বেটা আগে তোর মসনদ সামলা। এরপর না হয় নোটিশ দিস। শিক্ষকদের শ্রেণি কক্ষে বাধ্য করলে আপনার অফিস ঘেরাও করার কর্মসূচি দেবে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।’‌

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর শেয়ার করা কুড়িগ্রামের রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষকদের জন্য জারিকৃত নোটিশটিতে বলা হয়েছে, উপজেলার সমন্বয় সভার সিদ্ধান্ত ও জেলা প্রশাসনের নির্দেশক্রমে রৌমারী উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশ ও শিক্ষক-কর্মচারীর হাজিরা এর ছবি প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে ‘রৌমারী মাধ্যমিক শিক্ষা পরিবার’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ বলা হলো।

আরও পড়ুন: থালা-বাটি হাতে আজ ‘ভূখা মিছিল’ করবেন শিক্ষকরা

বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন করছেন। শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। এর মধ্যে একাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। 

এবার আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে ‘ভূখা মিছিল’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আজ রবিবার (১৯ অক্টোবর) এ কর্মসূচির অংশ হিসেবে তারা খালি থালা ও প্লেট হাতে নিয়ে মিছিল করবেন।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9