ফের শিক্ষকদের সঙ্গে বসতে চায় মন্ত্রণালয়

১৮ অক্টোবর ২০২৫, ০৭:২৯ PM
সচিবালয়ে শিক্ষকরা

সচিবালয়ে শিক্ষকরা © ভিডিও থেকে সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে আবারও আলোচনায় বসতে চায় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের চলমান আন্দোলন আলোচনার মাধ্যমে সমাধানের আশায় এ আহবান জানিয়েছে মন্ত্রণালয়।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষা উপদেষ্টা একাধিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। তাদের দাবি অনুযায়ী ১০ শতাংশ বাড়ি বৃদ্ধির বিষয়টি আদায় করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষক-কর্মচারীদের দাবির সঙ্গে একমত মন্ত্রণালয়। তবে বিষয়টি পুরোপুরি অর্থ মন্ত্রণালয়ের হাতে। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আমরা শিক্ষকদের সঙ্গে বসতে চাই। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে চাই। এভাবে দীর্ঘদিন আন্দোলন চলতে থাকলে শিক্ষক-কর্মচারীদের ক্ষতির সম্মুখীন হতে হবে। শিক্ষা ব্যবস্থার ক্ষতি হবে। শিক্ষকদের বুঝতে হবে, আমাদের হাতে কোনো কিছু নেই। অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা নেই। যার কারণে আপাতত ৫ শতাংশের বেশি তারা দিতে পারবে না বলে জানিয়েছে। এ অবস্থায় আলোচনাই একমাত্র সমাধান হতে পারে। আমরা শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি।’ 

গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরও বিস্তৃত হয়। সেই থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

১৫ অক্টোবর শিক্ষকরা শাহবাগ মোড় আড়াই ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখেন। পূর্ব ঘোষণানুযায়ী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ করার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সেটি স্থগিতের ঘোষণা দেন তারা। এরপর ১৭ অক্টোবর থেকে শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করেন তারা। আজ শনিবার কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা। 

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081