জাতীয়করণ আন্দোলন: শিক্ষকদের সমাবেশে সংহতি জানাতে যাচ্ছেন নুর

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা এবং ইনসেটে ভিপি নুর

প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা এবং ইনসেটে ভিপি নুর © টিডিসি ফটো

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চলা আন্দোলনে সংহতি জানাতে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শিক্ষক সমাবেশ স্থলে উপস্থিত হবেন তিনি।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

জোটের এই নেতা জানান, ‘আমাদের সমাবেশে দুপুর ১২টার দিকে নুরুল হক নুর আসবেন। এছাড়া গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ভাইও আসতে পারেন। সমাবেশ শেষে আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অভিমুখে পদযাত্রা করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি।’

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষকরা। দাবি আদায়ে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করতে গেলে তাতে বাধা দেয় পুলিশ। এর আগে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্র কর্মসূচিতেও বাধা দেয় পুলিশ। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোট ঘোষিত কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েকশ শিক্ষক ঢাকা এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬
ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬