দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী শিক্ষক-কর্মচারী জোট ঘোষণা

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী শিক্ষক-কর্মচারী জোট ঘোষণা

দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী শিক্ষক-কর্মচারী জোট ঘোষণা © সংগৃহীত

শিক্ষায় সরকারি-বেসরকারি বৈষম্য নিরসনে শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী শিক্ষক-কর্মচারী জোট গঠন করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুরানা পল্টন আজাদ সেন্টারে অনুষ্ঠিত সভায় জোটের আত্মপ্রকাশ হয়। 

অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে মহাসচিব উপাধ্যক্ষ মো. আবদুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ,মেডিকেল ভাতা, সর্বজনীন বদলি, অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদান, ইবতেদায়ির নীতি মালা দ্রুত বাস্তবায়ন, নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানকে অনতিবিলম্বে এমপিওভুক্ত করার দাবি জানানো হয়। 

আলোচনা শেষে অধ্যক্ষ মো. মাইনুদ্দিনকে সভাপতি ও উপাধ্যক্ষ মো. আবদুর রহমানকে মহাসচিব করে ৪০ সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী শিক্ষক কর্মচারী জোটের কমিটি ঘোষণা করা হয়।  

সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ শরিফুল ইসলাম, অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, ড. আবুল হাসান, অধ্যাপক মো. নাসির উদ্দিন, মো. মমিনুল ইসলাম, এ এইচ এম রবিউল ইসলাম, মাওলানা মোসলেহ উদ্দিন, সহকারী অধ্যাপক লুৎফর রহমান, মাওলানা ইদ্রিস আলী, মীর জহিরুল ইসলামসহ প্রমুখ।

নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে দ্বিতীয় দিনের মতো জামালপুরে ৫১ প্রার্থীর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাংলা কিউআরে যুক্ত হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের সুবি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬