ঢাবি সাদা দলের আহবায়ক ড. মোর্শেদ, যুগ্ম আহবায়ক সালাম ও কালাম

৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
ড. মোর্শেদ হাসান খান, ড. আবদুস সালাম ও ড. মো. আবুল কালাম

ড. মোর্শেদ হাসান খান, ড. আবদুস সালাম ও ড. মো. আবুল কালাম © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে আহবায়ক এবং যুগ্ম আহবায়ক (দক্ষিণ) হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম ও যুগ্ম আহবায়ক (উত্তর) হিসেবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালামকে মনোনীত করা হয়েছে। 

আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সকলের সর্বসম্মতিক্রমে ২০২৫ ও ২০২৬ সালের জন্য তাদের মনোনীত করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

এর আগে ইউনিট কমিটিগুলো নির্ধারিত ৫ ডিসেম্বরের মধ্যে স্ব স্ব ইউনিটের সাধারণ সভা করে একজন আহবায়ক ও দুইজন যুগ্ম আহবায়কের নাম প্রস্তাব করে। ইউনিটগুলো থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ সাদা দল কেন্দ্রীয় কমিটির ২২ ডিসেম্বর সভায় উপস্থাপন করা হয়। এতে দেখা যায় ১২টি ইউনিটের মধ্যে ৮টি ইউনিট থেকে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নাম আহবায়ক হিসেবে প্রস্তাব করা হয়।

পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদারের নাম ৪টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়। যুগ্ম আহবায়ক (দক্ষিণ) হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালামের নাম ৭টি ইউনিট থেকে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মুজাদ্দেদী আলফেছানীর নাম ৪টি ইউনিট থেকে এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মুস্তাফিজুর রহমানের নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

এছাড়াও যুগ্ম আহবায়ক (উত্তর) হিসাবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার-এর নাম ৭টি ইউনিট থেকে, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্ উল ইসলাম-এর নাম ৪টি ইউনিট থেকে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মুহা. রুহুল আমীন-এর নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়। 

ফেসবুকে ‘ধর্মীয় উসকানির’ অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্ত…
  • ২৮ এপ্রিল ২০২৬
প্রেমের টানে বাংলাদেশে এসে প্রতারিত হলেন ভারতীয় তরুণী
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাবির ছাত্রাবাসের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল
  • ২৮ এপ্রিল ২০২৬
বুটেক্স স্টেশনারিতে জায়গা স্বল্পতা: ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ২৮ এপ্রিল ২০২৬
শেকৃবিতে ভর্তি শেষে এখনও ফাঁকা ২৯১ আসন
  • ২৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা তরুণের এক বছরের কারাদণ্ড
  • ২৮ এপ্রিল ২০২৬