জাতীয়তাবাদী শিক্ষক ফ্রন্ট আসছে

২২ নভেম্বর ২০১৮, ১২:১২ PM

© লোগো

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের প্রার্থীদের পক্ষে কাজ করার লক্ষ্যে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফ্রন্ট’ গঠন হচ্ছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আদলে  এ নতুন সংগঠনটি গঠন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক নেতার সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানান। 

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা রুহুল কবীর রিজভীর পরামর্শে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক নেতা অধ্যাপক আ ফ ম ইউসূফ হায়দার ফ্রন্ট গঠনের কাজ শুরু করেছেন। বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে ইতোমধ্যে কয়েকদফা বৈঠক হয়েছে। খুব শীঘ্রই কমিটি ঘোষণা হতে যাচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবীণ শিক্ষক নেতা বলেন, ‘অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সঙ্গে সংগঠন করতে রাজী হননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা সেলিম ভুঁইয়াকে কমিটির গুরুত্বপূর্ণ পদে দেখতে চান না। এ মতবিরোধ নিষ্পত্তি হলেই কমিটি ঘোষণা হতে পারে।’ 

এছাড়া সরকারি কলেজ ও মাদরাসা শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কমিটি বিলুপ্ত হওয়ায় বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তারা ফ্রন্টের জন্য নেপথ্যে থেকে নির্বাচনের আগ পর্যন্ত পুরোদমে কাজ করার নিশ্চয়তা দিয়েছে বলে জানা গেছে।

সরকারি মাধ্যমিক শিক্ষক সংগঠন থেকে ঢাকার কয়েকটি স্কুলের সিনিয়র প্রধান শিক্ষকরা নেপথ্যে থেকে কাজ করবেন। এদিকে কলেজ শিক্ষক সমিতির একজন নেতা বলেন, আইনজীবীদের আদলে শিক্ষকদের সংগঠন করার পক্ষে আমি নই। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নামে একটি প্লাটফর্ম গঠনের কাজ শুরু হয়েছে। এখনই মন্তব্য করতে চাইনা। 

‘ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব করে ছাত্…
  • ১০ মে ২০২৬
নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম ‘মা’
  • ১০ মে ২০২৬
সিনেমার গল্পকেও হার মানিয়ে ৫৪ বছর পর সাগরে নিখোঁজ জেলে ফিরল…
  • ১০ মে ২০২৬
প্রথমবারের মতো চবিতে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি ঘোষণা
  • ১০ মে ২০২৬
মধ্যরাতে ইডেন কলেজ ছাত্রীদের বিক্ষোভ
  • ১০ মে ২০২৬
সব বাধা কাটিয়ে কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9