আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

১১ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ AM
বিদ্যুৎ সরবরাহ লাইন

বিদ্যুৎ সরবরাহ লাইন © সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ রোববার (১১ অক্টোবর)।

শনিবার (১০ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪ ও ১০ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে ছাতিয়ানগাছা, শ্রীখণ্ডি, ভবানীপুর ও হারোয়া এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে। নির্ধারিত সময়ে গাছের ডালপালা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

রাজউক উত্তরা মডেল কলেজে এইচএসসিতে ৯৯.৩৯ শতাংশ পাস, জিপিএ-৫ …
  • ৩১ অক্টোবর ২০২৬
ফেনীতে ৪৭ শতাংশের বেশি শিক্ষার্থী ফেল
  • ৩১ অক্টোবর ২০২৬
এসএসসিতে শতভাগ এ+ পাওয়া কাদের মোল্লা কলেজের এইচএসসির জিপিএ-…
  • ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষকসংকট, এত নিয়োগ পিএসসি দিতে পারছে না; আক্ষেপের কথা জান…
  • ৩১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজে পাসের হার ৯৯.৩৮, জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন
  • ৩১ অক্টোবর ২০২৬
একসঙ্গে চিরনিদ্রায় শায়িত পাবনায় বজ্রপাতে নিহত ৬ জন
  • ৩১ অক্টোবর ২০২৬