শাবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে আনোয়ার হোসেন-আলমগীর কবির

০৬ মার্চ ২০২৪, ১০:৩৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও অধ্যাপক ড. মো. আলমগীর কবির

অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও অধ্যাপক ড. মো. আলমগীর কবির © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের সংগঠন ‘শাবি শিক্ষক সমিতি'র নির্বাচন-২০২৪’ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির।

বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল।

কমিটিতে সহ-সভাপতি পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী, কোষাধ্যক্ষ পদে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা চৌধুরী ও যুগ্ম-সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।

কার্যকরী ছয়টি সদস্যপদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হযরত আলী, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম সায়েম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হক ও নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনি পাল নির্বাচিত হয়েছেন।

মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬