রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক মুজিবুর

০৯ আগস্ট ২০১৮, ০৬:০৯ PM
অধ্যাপক ড. এম মজিবুর রহমান

অধ্যাপক ড. এম মজিবুর রহমান © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  এতে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মজিবুর রহমান আহ্বায়ক হিসেবে ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড মো. সুলতান-উল-ইসলাম টিপু ১৭৯ ভোট এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড মো. হাবিবুর রহমান ১৬০ ভোট পেয়েছেন।  বৃহষ্পতিবার বিকেলে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সদ্য বিদায়ী আহ্বায়ক অধ্যাপক ড. জুলফিকার আলী।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের দক্ষিণ লাউঞ্জে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।  নির্বাচনে মোট ৬৬৪ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন।  এতে একটি আহ্বায়ক পদে ও ২০ টি সদস্য পদে ভোটগ্রহণ করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত সদস্য পদের ফলাফল ঘোষণা করা হয়নি।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশি…
  • ১১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সর্বাধিক পঠিত ঈশ্বরচন্দ্র, দ্বিতীয় জিন্নাহ—আরও…
  • ১১ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সূচিতে পরিবর্তন
  • ১১ অক্টোবর ২০২৬
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল…
  • ১১ অক্টোবর ২০২৬
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কীভাবে, বৈঠক কাল
  • ১১ অক্টোবর ২০২৬
ব্যবসার জন্য ‍স্ত্রীর কাছ থেকে টাকা নেওয়া যৌতুক নয়: হাইকোর্ট
  • ১১ অক্টোবর ২০২৬