জাতীয়করণ আন্দোলন

কাফনের কাপড় পরে শিক্ষকদের অনশন শুরুর ঘোষণা কাল

২৯ জুলাই ২০২৩, ০৮:০০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা

প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা © ফাইল ফটো

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা ১৯ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবি আদায়ে এখনও কোনো উদ্যোগ না নেওয়ায় কাফনের কাপড় পরে আন্দোলন শুরু করবেন তারা। আগামীকাল রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

শনিবার রাতে এসব তথ্য জানান বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।

তিনি জানান, আগামীকাল রোববার সকাল এগারোটায় কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরুর ঘোষণা দেব। তবে, ঠিক কবে থেকে অনশন শুরু করবেন তা জানাতে পারেননি তিনি।

শেখ কাওছার বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। আর মাত্র দুদিন পরে শুরু হবে। শোকের মাস শুরুর আগেই দুই মিনিটের জন্য হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চাই।   

এদিকে আন্দোলনরত শিক্ষকরা দাবি করেছেন, শিক্ষামন্ত্রী শিক্ষকদের বিষয়টি সমাধান না বেসরকারি শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলতে চান, এমপিওভুক্ত শিক্ষকরা অন্য চাকরি না পেয়ে শিক্ষকতা করছেন। কিন্তু তিনি জানেন না মহান পেশা শিক্ষকতায় আসতে আমাদের অনেকেই অনেক ভালো চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। শিক্ষামন্ত্রী আমাদের অস্তিত্ব নিয়ে টান দিয়েছেন। তিনি জাতি গড়ার কারিগরদের হেয় প্রতিপন্ন করছেন। 

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬