জাতীয়করণের দাবি আদায়ে অনড় শিক্ষকরা

১৮ জুলাই ২০২৩, ০৩:৫২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা © টিডিসি ফটো

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা অষ্টম দিনের মতো আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় রয়েছেন তারা।

মঙ্গলবার (১৮ জুলাই) জাতীয় ঈদগাহ ময়দান থেকে প্রেসক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত সড়কে অবস্থান করছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকরা জানান, তাদের দাবি একটাই, জাতীয়করণ। একই সিলেবাস, একই পড়া কিন্তু সরকারি শিক্ষকদের তুলনায় তাদের সুযোগ-সুবিধা অনেক কম। আমাদের চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা। বাসাভাড়া এক হাজার টাকা। এটা লজ্জাজনক। অথচ আমাদের তুলনায় সরকারি স্কুলের শিক্ষকরা সুযোগ-সুবিধা পান বহুগুণ বেশি। 

বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ মঙ্গলবার বা আগামীকাল বুধবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হতে পারে। যদিও আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে  জাতীয়করণের এক দফা ঘোষণা শুনতে চাই। 

এর আগে জাতীয়করণের দাবিতে গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু করেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। আজ চলছে আন্দোলনের অষ্টম দিন। এদিনেও কোনো সমাধান পায়নি আন্দোলনকারীরা। তবে শিক্ষকরা বলছেন— দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

স্বর্ণালংকার ও অর্থ লুটে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যু…
  • ১৩ আগস্ট ২০২৬
দুই সপ্তাহের ব্যবধানে ৩ ছাত্রের মৃত্যু, চুয়েটের সব পুকুরে ন…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬