বিদেশি কূটনীতিকদের আচরণ ‘দৃষ্টিকটু’: ঢাবি শিক্ষক সমিতি

১০ ডিসেম্বর ২০২২, ১১:৫০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM

© টিডিসি ফটো

বিএনপির সমাবেশ নিয়ে বিদেশি কূটনীতিকদের বক্তব্যকে ইঙ্গিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলেছে, ঢাকায় নিযুক্ত কোনো কোনো দেশের কূটনীতিক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যে ধরনের মন্তব্য করছেন, তা দৃষ্টিকটু। বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার বজায় রেখে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।

আজ শনিবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়া প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ সব কথা বলা হয়।

বিবৃতিতে শিক্ষক সমিতি বলেছে, দেশে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সভা-সমাবেশের নামে একটি মহল দেশব্যাপী নৈরাজ্য ও ধ্বংসাত্মক তৎপরতায় লিপ্ত। বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ তুলে তারা এর তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, নিয়মতান্ত্রিক উপায়ে সভা-সমাবেশসহ সব রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। তবে রাজনৈতিক সমাবেশের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড রাষ্ট্রের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করার ষড়যন্ত্র বলে আমরা মনে করি। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশসহ সারা বিশ্ব যে মুহূর্তে অর্থনৈতিক মন্দার ঝুঁকির মধ্যে রয়েছে, সেই মুহূর্তে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি ও সমৃদ্ধিকে চরম বিপর্যয়ের মুখে ফেলবে।

তারা সব পক্ষকে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম ও সহনশীলতা বজায় রেখে সব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও রাষ্ট্রীয় সম্পত্তি সুরক্ষার আহ্বান জানান।

‘ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব করে ছাত্…
  • ১০ মে ২০২৬
নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম ‘মা’
  • ১০ মে ২০২৬
সিনেমার গল্পকেও হার মানিয়ে ৫৪ বছর পর সাগরে নিখোঁজ জেলে ফিরল…
  • ১০ মে ২০২৬
প্রথমবারের মতো চবিতে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি ঘোষণা
  • ১০ মে ২০২৬
মধ্যরাতে ইডেন কলেজ ছাত্রীদের বিক্ষোভ
  • ১০ মে ২০২৬
সব বাধা কাটিয়ে কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9