এইচএসসি পাস করলেন সাফের শিরোপা জেতা দুই নারী ফুটবলার

১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৯ AM
ছবিতে নীলা ও মার্জিয়া

ছবিতে নীলা ও মার্জিয়া © ফাইল ফটো

অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন শিপের শিরোপা জেতা নারী ফুটবল দলের দুই সদস্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফলে কৃতিত্ব দেখিয়েছেন ওই দুই নারী।

এইচএসসি পাস করা দুই নারী ফুটবলার হলেন- ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নীলা ও মিডফিল্ডার মার্জিয়া আক্তার। তারা দুইজনই ২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ সাফ নারী দলের সদস্য ছিলেন।

জানা গেছে, নীলা যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ছিলেন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ ৪ দশমিক ৭৫ পেয়েছেন তিনি। আএ মার্জিয়া ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ ৩ দশমিক ২৫ পেয়েছেন।

প্রসঙ্গত, বাফুফের ক্যাম্পে থাকা জাতীয় ও বয়স ভিত্তিক দলের অধিকাংশ নারী ফুটবলাররা পড়ালেখা করছেন। গত জানুয়ারিতে জাতীয় দলের চার নারী ফুটবলার উচ্চশিক্ষা গ্রহণের জন্য রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬