ফেসবুকে যোগ দিলেন বাংলাদেশের মুন

০৫ জুন ২০২১, ১০:০১ PM
জারিন ফাইরোজ মুন

জারিন ফাইরোজ মুন © সংগৃহীত

ফেসবুকের নিরাপত্তা বিভাগে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের মেয়ে জারিন ফাইরোজ মুন। তিনি তিন মাসের ইন্টার্নশিপ করবেন ফেসবুকের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগে।

মুন যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়েছিলেন। নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডের স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন তিনি। বর্তমানে বাসায় থেকেই তিনি ইন্টার্নশিপ করবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি ফেসবুকের নিউইয়র্ক অফিসে গিয়ে কাজ করতে পারেন।

জানা যায়, মুন ২০০৮ সালে শেরপুরের দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল থেকে এসএসসি পাস করে, এইচএসসি পাস করেন ২০১০ সালে, শেরপুর সরকারি কলেজ থেকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন তিনি। পরে একই বিভাগে তিনি শিক্ষক হিসেবে তিনি যোগদান করেন।

জারিন ফাইরোজ মুনের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় ইন্ট্রোতে লেখা আছে, সিকিউরিটি ইঞ্জিনিয়ার ইন্টার্ন অ্যাট ফেসবুক।

জারিন ফাইরোজ মুনের বড় ভাই ফাহাদ বিন সাঈদ পিয়াস বলেন, গত মার্চ ৩ ধাপে ফেসবুক মুনের ইন্টারভিউ নেয়। তারপরই ওকে চূড়ান্ত করে। সম্ভবত মে মাসের ২৫ বা ২৬ তাকে সে ইন্টার্ন হিসেবে কাজ শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে সরকা…
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আওয়ামী লীগের সঙ্গে আপস করলে ঈমান থাকবে না’
  • ১৯ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে লোকাল ট্রেনে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ যাচ্ছে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’
  • ১৯ নভেম্বর ২০২৬
‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: র…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার 
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage