প্রথম বাংলা‌দেশি হিসেবে স্কটল‌্যা‌ন্ডের সংস‌দে ফয়সল

০৯ মে ২০২১, ১১:০২ AM
ফয়সল হোসেন চৌধুরী

ফয়সল হোসেন চৌধুরী © সংগৃহিত

বাঙালি ও বাংলা‌দেশি হি‌সে‌বে প্রথমবারের মতো স্কটল‌্যা‌ন্ডের সংস‌দে এমএসপি (মেম্বার অব স্কটিশ পার্লামেন্ট) নির্বাচিত হয়ে‌ছেন ফয়সল হোসেন চৌধুরী। দেশটির শ‌ক্তিশালী রাজ‌নৈ‌তিক দল স্ক‌টিশ লেবার পা‌র্টি থে‌কে লোদিয়ান এলাকার এমএসপি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মে) স্কটিশ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কোভিড নীতিমালার কারণে এবারের ভোট গণনা শুরু হয় পরদিন শুক্রবার সকাল ৯টায়। শনিবার রাতে গণনা সম্পন্ন হলে, রাতে ফলাফল ঘোষণা দেন রিটানিং অফিসার।

ফয়সল হোসেন চৌধুরীর জয়ের খবরে স্কটিশ বাংলাদেশি কমিউনিটিতে চলছে আনন্দের জোয়ার। ফয়লের বাড়ি হ‌বিগ‌ঞ্জে। তিনি একজন সফল ব‌্যবসায়ী।

এর আগে লেবার পার্টি থেকে ২০১৭ সালে অনুষ্ঠেয় ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথওয়েস্ট আসনে লড়াই করেন ফয়সল চৌধুরী। এছাড়া ২০১৪ সালে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন ‘বাংলাদেশিজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইন’ এর সমন্বয়কারী ছিলেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬
রাজধানীতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩
  • ৩০ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, মোট …
  • ৩০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, করুন আবেদন
  • ৩০ আগস্ট ২০২৬