লন্ডনের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশের জোৎস্না

০২ মে ২০২১, ১০:৪০ AM
বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র হয়েছেন বাংলাদেশের জোৎস্না রহমান ইসলাম

বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র হয়েছেন বাংলাদেশের জোৎস্না রহমান ইসলাম © সংগৃহীত

লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশের মেয়ে জোৎস্না রহমান ইসলাম। গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রেডব্রিজ কাউন্সিলের বার্ষিক ভার্চুয়াল মিটিংয়ে এ দায়িত্ব প্রদান করা হয় তাকে। জোৎস্না রহমান মৌলভীবাজার সদরের একাটুনা ইউনিয়নের আব্দুর রহমান মন্নাফ মিয়ার মেয়ে।

জোৎস্না ও তার স্বামী সাম ইসলাম একই কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লন্ডনের রেডব্রিজেই বসবাস করছেন তারা।

জোৎস্না রহমান ১৯৬৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। পরে মা-বাবার ইচ্ছায় দেশে ফেরেন। তিনি মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি কলেজ থেকে পড়াশোনা করেন।

পরে ১৯৮৬ সালে তিনি লন্ডনে ফিরে যান। সেখানে স্থানীয় সরকার বিভাগে চাকরির পাশাপাশি এমবিএ করেন। এখন রেডব্রিজ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জোৎস্না রহমান।

রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, চলে গেলেন কূটনীতিকরা
  • ০৫ আগস্ট ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ৫ বছরের কর্মপরিকল্পনা ইউজিসির
  • ০৫ আগস্ট ২০২৬
আবারও ক্ষমতার রাজনীতির মঞ্চ হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়, শঙ্কা অ…
  • ০৫ আগস্ট ২০২৬