একসঙ্গে মেডিকেলে চান্স রিকশাচালকের যমজ ছেলের, চিন্তা খরচ নিয়ে

০৭ এপ্রিল ২০২১, ০৮:১৮ AM
গর্বিত অটোরিকশা চালক বাবার সাথে মেডিকেলে চান্স পাওয়া আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম

গর্বিত অটোরিকশা চালক বাবার সাথে মেডিকেলে চান্স পাওয়া আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম © ফাইল ফটো

মেডিকেল ভর্তি পরীক্ষায় একসঙ্গে উত্তীর্ণ হয়েছেন অটোরিকশা চালকের যমজ দুই ছেলে। এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৮২২তম হয়ে আরিফুল ইসলাম ময়মনসিংহ মেডিকেলে এবং এক হাজার ১৮৬তম হয়ে শরিফুল ইসলাম সুযোগ পেয়েছেন চট্রগ্রাম মেডিকেলে।

তারা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মানরা গ্রামের অটো চালক বিল্লাল হোসেনের ছেলে। তারা বলেন, ‘চিকিৎসক হয়ে আমরা মানুষের সেবা করতে চাই। বাবার পরিশ্রম, মায়ের যত্ন ও শিক্ষকদের সহযোগিতায় লেখাপড়ার সাহস যুগিয়েছে আমাদের।’ এসময় সকলের দোয়া চান তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে স্থানীয় মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে দুজনই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। স্থানীয়দের সহযোগিতায় ভর্তি হন কুমিল্লা সরকারি সিটি কলেজে। পরে এইচএসসিতেও দুজনই জিপিএ-৫ পান। আরিফ ও শরিফুলের এক ছোট ভাই মাদরাসায় হিফ্জ বিভাগে এবং ছোট বোন চতুর্থ শ্রেণিতে পড়ছে।

মেডিকেলের ফলাফল ঘোষণার পর পরিবারজুড়ে আনন্দের বন্যা বয়ে গেলেও তাদের বাবা-মা তাদের খরচ চালানো নিয়ে শংকিত। বাবা বিল্লাল হোসেন ছেলেদের সাফল্যে আবেগাপ্লুত।

তিনি বলেন, ‘আমি ইন্টারমিডিয়েট পাস করেও সিএনজি চালাই। অর্থের অভাবে পড়া হয়নি। আমার মতো ওদের লেখাপড়া যেন বন্ধ না হয়ে যায়, সেজন্য নিজে কষ্ট করছি। তাদের উচ্চশিক্ষিত করার চেষ্টা করছি। তাদের লেখাপড়ার খরচ চালাতে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী ও স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬