বাংলা চ্যানেল পাড়ি দিলেন পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস

৩০ নভেম্বর ২০২০, ০৮:৩৮ PM
মিশু বিশ্বাস

মিশু বিশ্বাস © টিডিসি ফটো

কক্সবাজারের টেকনাফের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশি সাঁতারু পু‌লিশ কর্মকর্তা মিশু বিশ্বাস। তি‌নি গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপ পু‌লিশ ক‌মিশনার হিসেবে কর্মরত রয়েছেন। তি‌নিই সি‌ভিল সা‌র্ভিসে প্রথম পু‌লিশ কর্মকর্তা যি‌নি বাংলা চ্যানেল পা‌ড়ি দেয়ার মতো গৌরব অর্জন করেছেন।

কক্সবাজারের টেকনাফে ফিশারি জেটি থেকে আজ সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে সাঁতার শুরু করে বিকেল পৌনে চারটায় সেন্টমার্টিন দ্বীপে পৌঁছেছেন তিনি। প্রায় ছয় ঘণ্টায় ১৬ দশমিক ১ কিলোমিটার সাগর পাড়ি দিয়েছেন।

আয়োজকরা জানিয়েছেন, মিশু বিশ্বাসের সঙ্গে আরও ৪৩ জন আজ বাংলা চ্যানেল পাড়ি দিতে সফল হয়েছেন। এদের মধ্যে দুইজন নারী ও ফ্রান্সের একজন নাগরিকও রয়েছেন। আয়োজনের ১৫তম সংস্করণে আজ প্রথম স্থান অধিকার করেছেন ১৩ বছরের কিশোর সাঁতারু রাব্বি।

মিশু বিশ্বাস বলেন, পুলিশের সদস্য হিসেবে জনগণের সেবার পাশাপাশি আমি স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসেবে সাঁতার ও দৌড় ভালোবাসি। তিনি বলেন, চার মাস আগেও সাঁতার জানতাম না আমি। বাংলা চ্যানেল জয় করার জন্যই সাঁতার শিখেছি। আগামী বছর মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল আয়রনম্যান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১০ ডিলারসহ ১৫ জন কারা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সংসদ সদস্যদের নৈতিক স্খলনের কি সীমা নেই?
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে দেরি, কারণ জানাল মাউশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬