আইইএলটিএসে ৯ এর মধ্যে ৯ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত আজমাইন

১০ জুন ২০২৪, ০৫:৪৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
আজমাইন মুজতাবির

আজমাইন মুজতাবির © সংগৃহীত

মালয়েশিয়ার চেয়াজের চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে আইইএলটিএসে ৯-এর মধ্যে ৯ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আজমাইন মুজতাবির। ২০২৩-২৪ সালে আন্তর্জাতিক ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আইইএলটিএসে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি। জানা গেছে, তার গ্রামের বাড়ি বাংলাদেশের যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে।

আজমাইন যশোরের বাঁকড়া গ্রামের আমিনুর রহমান ও মনিরা খাতুন দম্পতির সন্তান আজমাইন মুজতাবির। তিনি তার মা-বাবার সঙ্গে মালয়েশিয়ায় বসবাস করেন। গত বছর চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ লেভেল পরীক্ষা দিয়েছিলেন। সেই পরীক্ষায় পদার্থ ও রসায়নবিজ্ঞান, গণিত ও ফারদার ম্যাথে শতভাগ নম্বর পেয়ে বিস্ময়কর মেধার স্বাক্ষর রাখেন।

এ বছর বছর আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ স্কোর করে রেকর্ড করেছেন আজমাইন। সেই সঙ্গে স্কলাসটিক অ্যাসেসমেন্ট টেস্ট (এসআইটি) স্কলারশিপ পরীক্ষায় অংশগ্রহণ করে আজমাইন ১ হাজার ৬০০ নম্বরের মধ্যে সম্পূর্ণ নম্বর পেয়ে রেকর্ডের সৃষ্টি করেছেন তিনি। আজমাইন এসআইটি স্কলারশিপের মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন।

আজমাইন বলেন, আমি ভবিষ্যতে এয়ার স্পেস ইঞ্জিনিয়ার হতে চাই। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি ইংরেজি বলতে পারা, শুনে বুঝতে পারা, লিখতে পারা খুব জরুরি। লক্ষ্য স্থির করে লেগে থাকলে সাফল্য আসবে বলে আমার বিশ্বাস।

 
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬
রোবটের ফুটবল থেকে স্বয়ংক্রিয় গাড়ি, খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন…
  • ১৬ অক্টোবর ২০২৬
১০ শোরুম ইনচার্জ নিয়োগ দেবে র‌্যাংগস ইলেকট্রনিকস, আবেদন ১৩ …
  • ১৬ অক্টোবর ২০২৬