বিদেশে উচ্চশিক্ষা

সহজ ভিসা ও সাশ্রয়ী খরচে উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় ৮ দেশ

১৭ মে ২০২৬, ১০:০৩ PM
সহজে ভিসা প্রাপ্তি ও সাশ্রয়ী খরচে বিদেশে পড়াশোনা করতে চাইলে জেনে নিন কয়েকটি দেশ সম্পর্কে

সহজে ভিসা প্রাপ্তি ও সাশ্রয়ী খরচে বিদেশে পড়াশোনা করতে চাইলে জেনে নিন কয়েকটি দেশ সম্পর্কে © সংগৃহীত

বর্তমান সময়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ অনেক শিক্ষার্থীর কাছে একটি বড় লক্ষ্য ও স্বপ্ন। উন্নত শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ ক্যারিয়ারের সুযোগের কারণে শিক্ষার্থীরা বিদেশমুখী হচ্ছে। তবে অতিরিক্ত খরচ ও কঠিন ভিসা প্রক্রিয়ার কারণে অনেকেই এই স্বপ্ন পূরণ করতে পারেন না। তবে, বিশ্বের কিছু দেশে তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে এবং সেখানে স্টুডেন্ট ভিসা পাওয়ার প্রক্রিয়াও বেশ সহজ। আজ আমরা এমন ৮টি দেশের বিষয়ে জানব, যেখানে স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি ভিসা পাওয়ার সম্ভাবনাও তুলনামূলক বেশি।

১. জার্মানি

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চমানের শিক্ষাব্যবস্থা ও টিউশন ফি-মুক্ত নীতির কারণে জার্মানি অনেকটাই এগিয়ে অন্য অনেক দেশের চেয়ে। স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) প্রোগ্রামের জন্য আবেদনকারী শিক্ষার্থীরা প্রায়ই সহজেই ভিসা পেয়ে যান। এ ছাড়া জার্মানি ১৮ মাসের পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা প্রদান করে, যা স্নাতকদের তাদের পড়াশোনা শেষ করার পর চাকরি খুঁজতে সাহায্য করে।

২. তুরস্ক

তুরস্ক, এশিয়া ও ইউরোপের মিলনস্থলে অবস্থিত একটি অনন্য দেশ, যা শুধু প্রাচীন স্থাপত্যের জন্য নয়, বরং মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার জন্যও বিখ্যাত। ইউরোপীয় উচ্চশিক্ষা অঞ্চলের অংশ হওয়ায়, তুর্কি বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রি বিশ্বের অনেক দেশেই স্বীকৃত। সাশ্রয়ী টিউশন ফি ও তুলনামূলক কম জীবনযাত্রার খরচ শিক্ষার্থীদের জন্য তুরস্ককে একটি আদর্শ গন্তব্যে পরিণত করেছে। একজন শিক্ষার্থীকে সাধারণত প্রতি শিক্ষাবর্ষে ১০০ থেকে চার হাজার ইউরোর মতো খরচ করতে হয়, যা বিশ্ববিদ্যালয় ও কোর্সের ওপর নির্ভর করে। একজন বিদেশি শিক্ষার্থী প্রতি মাসে ৪০০ থেকে ৬৫০ ইউরো বাজেটের মধ্যে তুরস্কে থাকতে পারে।

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

৩. ফ্রান্স

ফ্রান্সও তুলনামূলক সহজলভ্য ভিসা প্রক্রিয়ার কারণে অনেক জনপ্রিয় হয়ে উঠছে শিক্ষার্থীদের কাছে। ন্যূনতম ডকুমেন্টেশন ও ভিসা প্রক্রিয়াকরণ তুলনামূলকভাবে দ্রুত হয়ে থাকে। ফ্রান্স জনপ্রিয় অধ্যয়নের গন্তব্য হওয়ার পেছনে ব্যবসা, আতিথেয়তা এবং ফ্যাশন শিক্ষার সুযোগও একটি গুরুত্বপূর্ণ কারণ।

৪. অস্ট্রিয়া

অস্ট্রিয়া ইউরোপের একটি শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ দেশ, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি সেমিস্টারে নিবন্ধন ফি ও তুলনামূলক কম টিউশন ফি-তে পড়াশোনার সুযোগ রয়েছে। কিছু বিশ্ববিদ্যালয়ে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধাও দেওয়া হয়ে থাকে। ভিয়েনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ভিয়েনা বিশ্ববিদ্যালয়, ইনসব্রুক বিশ্ববিদ্যালয়, জোহানেস কেপলার ইউনিভার্সিটি লিঞ্জ, গ্রাজ বিশ্ববিদ্যালয় ও লিওবেন বিশ্ববিদ্যালয় এই তালিকায় শীর্ষে রয়েছে। এছাড়া মাসে ৯০০ থেকে ১,৩০০ ইউরো বাজেটের মধ্যে ভিয়েনা বা সালজবার্গে একজন শিক্ষার্থী আবাসন, খাবার ও পাবলিক পরিবহনের সব খরচ সহজেই মেটাতে পারে।

৫. পোল্যান্ড

সাশ্রয়ী মূল্যে শিক্ষা, নিরাপদ পরিবেশ ও বিশ্বব্যাপী স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোর কারণে জনপ্রিয়তা অর্জন করছে পোল্যান্ড। ভিসা প্রক্রিয়া তুলনামূলক সহজ ও স্বচ্ছ হওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশটির প্রতি আকর্ষণ রয়েছে। তাই শিক্ষার্থীদের জন্য সহজলভ্য অধ্যয়নের গন্তব্যগুলোর মধ্যে এটি একটি হতে পারে।

আরও পড়ুন: জেনে নিন বিশ্বসেরা ১০ ফুল-ফ্রি স্কলারশিপ সম্পর্কে

৬. নরওয়ে

নরওয়ে ইউরোপের অন্যতম শান্তিপূর্ণ ও উন্নত দেশ, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় মানসম্মত শিক্ষা সুবিধা প্রদান করে। দেশটির অনেক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে নির্ধারিত কিছু ফি প্রদান করতে হয়, যার মাধ্যমে পাবলিক পরিবহন, জাদুঘর, সাংস্কৃতিক ইভেন্ট, স্বাস্থ্যসেবা এবং ক্রীড়া সুবিধাসহ বেশ কিছু সুবিধা পাওয়া যায়। তবে নরওয়ের বড় শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি। প্রতি মাসে একজন শিক্ষার্থীর জন্য খরচ প্রায় ৮০০ থেকে ১,৪০০ ইউরো পর্যন্ত হতে পারে। অন্যদিকে, ছোট শহরগুলোতে ৮০০ থেকে ১,০০০ ইউরোর মধ্যেই থাকা, খাওয়া এবং অন্যান্য দৈনন্দিন খরচ সহজেই মেটানো যায়।

৭. সংযুক্ত আরব আমিরাত

ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক প্রোগ্রামে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সংযুক্ত আরব আমিরাত পছন্দের একটি গন্তব্য হয়ে উঠেছে। দেশটি সাধারণত ৩০ দিনেরও কম সময়ে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া করে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা সুবিধাও প্রদান করে। আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং আধুনিক শিক্ষাব্যবস্থার কারণে মধ্যপ্রাচ্যের দেশটির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।

৮. ফিলিপাইন

ফিলিপাইন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা-সম্পর্কিত শিক্ষা প্রোগ্রামের জন্য বেশ পরিচিত। ভিসা আবেদন প্রক্রিয়া তুলনামূলক সহজ এবং টিউশন ফি পশ্চিমা দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9