প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল

১২ মে ২০২৬, ০৭:০৫ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

ভারতে ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (নিট-ইউজি ২০২৬)। দেশজুড়ে বিতর্কের ঝড়ে শেষ পর্যন্ত মাথা নত করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষা বাতিলের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের ভুরিভুরি অভিযোগ সামনে আসার পর আজ মঙ্গলবার (১১ মে) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে গোটা ঘটনার গভীরে পৌঁছাতে তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি জারি করে এনটিএ জানিয়েছে, জাতীয় স্তরের এই পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং পরীক্ষার্থীদের আস্থা ফেরাতেই এই সিদ্ধান্ত।

বিবৃতিতে বলা হয়েছে, তদন্তকারী সংস্থাগুলোর দেওয়া তথ্য এবং এনটিএর অভ্যন্তরীণ পর্যালোচনায় এটা স্পষ্ট যে, গত ৩ মের পরীক্ষার প্রক্রিয়া বজায় রাখা সম্ভব নয়। ভারত সরকারের অনুমোদনে ৩ মের পরীক্ষা বাতিল করা হয়েছে। খুব শিগগিরই পুনরায় পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে।

নতুন করে অ্যাডমিট কার্ড ইস্যু করার সূচিও এনটিএর অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হবে।

সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ২২ লাখ ৭৯ হাজার নথিভুক্ত পরীক্ষার্থীর জন্য ভারতের ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি শহরে অবস্থিত ৫ হাজার ৪৩২টিরও বেশি কেন্দ্রে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। যার ফলে নিট ইউজি বিশ্বের অন্যতম বৃহত্তম প্রবেশিকা পরীক্ষায় পরিণত হয়।

এর আগে এনটিএ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল যে, পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য ৬ হাজারেরও বেশি পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছিল। নিট ইউজি-২০২৬ পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দুই লক্ষেরও বেশি কর্মীকে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত করা হয়েছিল।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9