লেখক ভট্টাচার্যের জন্মদিনে পাবিপ্রবির মসজিদে দোয়া, মন্দিরে প্রার্থনা

০৯ সেপ্টেম্বর ২০২২, ১০:২১ PM
পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল

পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিল শেষে পাবনা শহরের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উপসনালয় জয় কালি মন্দিরেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পাবিপ্রবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবুর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়েছে। 

এ সময় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু জানান, লেখক ভট্টাচার্য দাদার জন্মদিন উপলক্ষে আমরা ছাত্রলীগের কর্মীরা পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও শহরস্থ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করি।তিনি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা নির্মাণে সারা দেশের ছাত্রসমাজ নিয়ে মেধা,মননশীলতা ও সুযোগ্য নেতৃত্ব দিয়ে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা প্রশংসনীয়। আমরা ছাত্রলীগের একজন কর্মী হিসেবে চাই জয় ভাই, লেখক দাদার নের্তৃত্বে এগিয়ে যাক বাংলাদেশ ছাত্রলীগ। এই বিশেষ দিনে দাদার জন্য শুভকামনা ও দোয়া কামনা করছি।

পৃথকভাবে আয়োজিত দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনায় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে  লেখক ভট্টাচার্যের দীর্ঘায়ু ও শুভ কামনা করেন তারা। 

গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬