বাসে হাফ ভাড়া: সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

২৩ আগস্ট ২০২২, ০৩:৩৭ PM
হাফ ভাড়ার দাবিতে আন্দোলন

হাফ ভাড়ার দাবিতে আন্দোলন © ফাইল ছবি

হাফ ভাড়া কার্যকরের আশ্বাসে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন। এখন বনানী, গুলশান-২ নম্বর সড়কে যান চলাচল শুরু হয়েছে। এর আগে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এই রুটে যান চলাচল বন্ধ ছিল।

শিক্ষার্থীরা জানান, চক্রকার রুটে আড়াই কিলোমিটার দূরত্বে ভাড়া নেওয়া হচ্ছিল ৩০ টাকা। আজ আন্দোলনের পর বৃহস্পতিবার পর্যন্ত (২৫ আগস্ট) এই রুটে শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা করে ভাড়া নিবে বাস মালিকেরা। বৈঠকে এমটাই জানিয়েছেন তারা।

এর আগে গত সোমবার (২২ আগস্ট) বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার সড়কে অবস্থান নেন তারা।

আরও পড়ুন: হাফ পাসের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

অবরোধ চলাকালীন শিক্ষার্থীরা ‘হাফ পাস চাই’, ‘হাফ পাস ভাড়া নিয়ে কোনো টালবাহানা চলবে না’ লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন। বনানী বিদ্যানিকেতনের শিক্ষক ও পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। তবে দাবি মানার ঘোষণা না দিলে সড়ক থেকে সরবে না বলেও জানিয়ে দেয় শিক্ষার্থীরা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, হাফ ভাড়ার দাবিতে বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নিয়েছেন। আমরা তাদের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছি। তারাও স্পটে এসেছেন।

সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬