চবির ছাত্রলীগ কর্মীকে পেটালেন অটোচালক

২২ আগস্ট ২০২২, ১১:২০ AM
মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেন চবি ছাত্রলীগের নেতাকর্মীরা

মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেন চবি ছাত্রলীগের নেতাকর্মীরা © সংগৃহীত

চট্টগ্রামে এক ছাত্রলীগ কর্মীকে পেটানোর অভিযোগ উঠেছে সিএনজিচালিত অটোরিকশাচালকের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা দিয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা। পরে ভর্তি পরীক্ষার কথা ভেবে ফটক খুলে দেওয়া হয়।

গত শনিবার 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে এক সিএনজিচালক ক্যাম্পাস থেকে ভাটিয়ারী পর্যন্ত দেড় হাজার টাকা ভাড়া দাবি করেন। এর প্রতিবাদ জানান আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমিত মণ্ডল। এর জেরে সিএনজিচালক সুমিতকে মারধর করেন। সঙ্গে ছিলেন বন্ধু নাইম আরাফাতও। পরিস্থিতি খারাপ দেখে তিনি পালিয়ে যান। সুমিত সিক্সটি নাইন গ্রুপের কর্মী।

সুমিত বলেন, শনিবার এক সিএনজিচালক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবকের কাছে ভাটিয়ারী পর্যন্ত দেড় হাজার টাকা ভাড়া দাবি করেন। এর প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। এতে সিএনজিচালকসহ কয়েকজন রেল ক্রসিংয়ে চা খেতে দেখে মারধর করেন।

আরো পড়ুন: চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি ভর্তিচ্ছু ৩৪ জন

এ ঘটনায় প্রায় এক ঘণ্টা চবির মূল ফটক বন্ধ রেখে টায়ার পুড়িয়ে প্রতিবাদ জানান ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ভর্তিচ্ছুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফটক খুললেন আন্দোলন চালিয়ে যান তাঁরা।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, বার বার শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এ নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

প্রক্টর রবিউল ইসলাম ভূঁইয়া বলেন, বিষয়টি সমাধান হয়েছে, মূল ফটক খুলে দেওয়া হয়েছে। ভর্তিচ্ছুদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত ১৫ এপ্রিল ১২ শিক্ষার্থীকে মারধর করেন সিএনজিচালকেরা। এ ছাড়া গত ২২ মার্চ ভাড়া নিয়ে তর্কের জেরে তাদের মারধরের শিকার হন চবি ছাত্রলীগের এক কর্মী।

গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬