‘তারেকের জিহ্বা কেটে নেয়া হবে’ বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

১৮ জুলাই ২০২২, ১১:৪০ AM
ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ © টিডিসি ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসলে ‘জিহ্বা কেটে নেয়া হবে’। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির দেয়া এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (১৮ জুলাই) সকাল দশটায় ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে বকশীবাজারে গিয়ে শেষ হয়।

এসময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়‌ শাখার আহ্বায়ক আক্তার হোসেন মান্নাফির দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, শিষ্টাচার আওয়ামীলীগের মধ্যে জন্মলগ্ন থেকেই অনুপস্থিত। মান্নাফী যদি তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে প্রত্যাহার না করে, দেশবাসী এবং দেশনায়ক তারেক রহমানের কাছে ক্ষমা না চান; তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এর জবাব রাজপথে দেবে।

আরও পড়ুন: ঢাবিতে ফের ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, সাংবাদিককে মারধর করে ফোন ছিনতাই

এর আগে রবিবার জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে আবু আহমেদ মান্নাফি বলেন, তারেক রহমান একজন কুলাঙ্গার। সে বিদেশে বসে বঙ্গবন্ধুর নাম ধরে ডাকে। তাকে কখনো দেশে আসতে দেওয়া হবে না। সে দেশে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার জিহ্বা কেটে নেবে। 

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক শাফি ইসলাম সহ সংগঠনটির বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬