গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক আবুল কালাম আজাদ

৩০ জুন ২০২২, ০৮:১১ PM
আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ © ফাইল ছবি

গণতান্ত্রিক বাম ঐক্য’র নতুন সমন্বয়ক করা হয়েছে সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদকে। 

বুধবার (২৯ জুন) গণতান্ত্রিক বাম ঐক্য’র অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্য’র সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম। উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (SDP)’র আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গনতান্ত্রিক দল (PDP) এর মহাসচিব হারুন আল রশীদ খান।

এ সময় নেতৃবৃন্দ গণতান্ত্রিক বাম ঐক্য’র ধারাবাহিক সমন্বয়ক পরিবর্তন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (SDP)’র আহ্বায়ক আবুল কালাম আজাদকে গণতান্ত্রিক বাম ঐক্য’র নতুন সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়। আগামী ১ লা জুলাই থেকে তিনি দায়িত্ব পালন করবেন।

অতীতে জনগণের অধিকার আদায়ে গণতান্ত্রিক বাম ঐক্য যেভাবে রাজপথে ছিল ও বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করে জোটের সমন্বয়ক কমরেড সামছুল আলম সভা শেষ করেন।

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬